1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৫পদে ভোট গ্রহণ সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৫পদে ভোট গ্রহণ সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ৬ এপ্রিল ২০২৪ শনিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩১ সনের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

১৫ টি পদে দুইটি প্যানেলে ৩০ জন আইনজীবী নির্বাচনে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত তৈয়বা – রবিউল প্যানেলে সভাপতি পদে এডভোকেট তৈয়বা বেগম ও সাধারণ সম্পাদক পদে বর্তমান জেলা সরকারি আইন কর্মকর্তা পিপি এডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি সহ এই প্যানেলে ১৫ জনপ্রার্থী।

অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত তৌহিদুল – হাবিবুল্লাহ প্যানেলে সভাপতি পদে বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ তহিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ সহ মোট ১৫ জন প্রার্থী।

সকাল দশটা হতে বেলা তিনটা পর্যন্ত সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন কর্তৃক মোট ভোটার সংখ্যা ৫৪৭ জন।
উক্ত নির্বাচনে মোট ৫১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট