1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‎এনায়েতনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় তরুন প্রার্থী রিমন তালুকদার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

‎এনায়েতনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় তরুন প্রার্থী রিমন তালুকদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তরুন ইউপি প্রার্থী রিমন তালুকদারের নাম।

ঐতিহ্যবাহী তালুকদার বাড়ীর বড় ছেলে সেন্টু তালুকদারের একমাত্র সন্তান রিমন তালুকদার। সে সাথে বর্তমানে একই ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আঃ বাতেন তালুকদারের ভাতিজা হচ্ছেন তিনি। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী রিমন তালুকদার ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী রিমন তালুকদার নীরবে মাঠে নেমে পড়েছেন। সামাজিক ও পারিবারিক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, পাশাপাশি ৪ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি। এ নিয়ে ভোটারদের মধ্যেও আলাপ-আলোচনা ও প্রস্তুতি চোখে পড়ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর রিমন তালুকদারের আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার হবে বলে জানান তাঁর কর্মী-সমর্থকরা।

‎এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিমন তালুকদার জানান, আমার নির্বাচনী ওয়ার্ডকে নিরাপদ, মডেল ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা পেলে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাট, কালভার্ট ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে মানুষের চলাচল সহজ, নিরাপদ ও টেকসই হয়।

‎মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। গ্রামে দল-মত নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান।

‎পরিবেশ রক্ষায় তার ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম চালু করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। পাশাপাশি মহল্লায নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন টিউবওয়েল স্থাপন ও পানির প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। ৪নং ওয়ার্ডের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবা চালু করা হবে এবং জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা হবে। জনগনের সকল ধরনের বিপদে আপদে বট বৃক্ষের ছায়ার ন্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রিমন তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট