1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শপথ নিলেন না’গঞ্জের নবনির্বাচিত ৫ এমপি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

শপথ নিলেন না’গঞ্জের নবনির্বাচিত ৫ এমপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত পাঁচজন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির চারজন ও এনসিপির একজন রয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ গ্রহণ করেন।

প্রথম ধাপে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন নারায়ণগঞ্জের বিএনপির চারজন সাংসদ। দ্বিতীয় ধাপে দুপুর ১টা ২০ মিনিটে শপথ নেন এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সাংসদরা শপথ না নিলেও শপথ নেন এনসিপির সাংসদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। শপথ গ্রহণের পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট