1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার এর সভাপতিত্বে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, সকল কিছুর খরচ শেষে আমি দেখছি না নিটিংয়ে কোন প্রফিট করা যায়। তাই সকলের সমন্বয় করে বসতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটার পর একটা সমস্যা হচ্ছে। একসঙ্গে থাকলে এই সেক্টরটা টিকিয়ে রাখা সম্ভব অনথায় সামনের দিনগুলা আরো কঠিন হয়ে যাবে।

এসময় বাংলাদেশ নিটিং ওর্নাস এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিংয়ের মূল্য এখন এমন পর্যায়ে দাড়িয়েছে যা, আমাদের চিন্তার বাহিরে। নিটিং ওনার্সের সিদ্ধান্তের বাহিরে গিয়ে গোপনে আতাত করে কাজ করলে নিজ পায়ে নিজে কুড়াল মারা হলো। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

এসময় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোঃ হাতেম, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি ইব্রাহীম চেঙ্গিস, মাহবুবুর রহমান স্বপন ও জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু সহ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সকল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট