1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে কোনো মেলা বসতে পারবে না সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে কোনো মেলা বসতে পারবে না সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ স্থান বন্দরের লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে দুই দিন ব্যাপী স্নানোৎসব শুরু হচ্ছে । স্নান উৎসবে অংশগ্রহণকারী তীর্থ যাত্রীদের চলাচলের সুবিধার্থে তীর্থ স্থানের সড়কের দুই পাশে কোনো মেলা বসতে পারবেনা। স্নান ঘাটের আশ পাশে অস্থায়ী দোকান পাটও বসানো যাবেনা। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য স্থানীয় প্রশাসনকে নিদেশনা দিয়ে বলেন তীর্থ যাত্রীরা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে স্নান সম্পন্ন করতে পারে সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বুধবার (৩মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অষ্টমী স্নানোপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভুমি) মনিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন প্রধান, হাজী মোঃ চান মিয়া, নারায়ণগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, পরিতোষ সাহা, শ্যামল সাহা, সুশিল দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট