1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সদ্য প্রয়াত মাসুদের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

ফতুল্লায় সদ্য প্রয়াত মাসুদের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মরহুম মাসুদুর রহমান মাসুদ’র প্রয়াত আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বাদ আছর ফতুল্লার দাপাস্থ (উকিল বাড়ির মোড়) ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা যুব সংসদের সভাপতি আক্তার ফারুক রিয়াদের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুব লীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মোবারক হোসেন ও টাচস্টোন এডুকেশনাল হোম এর পরিচালক সেলিনা সুলতানা।
সভায় মরহুমের স্মৃতিচারণ করেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ড. সেলিম আল মামুন শাহিন, ফতুল্লা যুব সংসদের সহসভাপতি আবুল বাশার ও ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিনসহ অনেকে।
ফতুল্লা যুব সংসদের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম মুন্সি। দোয়া পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম তানভীর।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি, কাজল সরদার, সহ সভাপতি হেমায়েত রসুল রিপন, গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক শহিদুজ্জামান শাহীন, সদস কিশোর, নজরুল, এ্যাপলো প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট