1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হকার প্রসঙ্গে সেলিম ওসমান বললেন এখন আর কি করার আছে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

হকার প্রসঙ্গে সেলিম ওসমান বললেন এখন আর কি করার আছে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, এতো কিছুর পরও এই বঙ্গবন্ধু সড়কে যদি হকাররা বসেই, তাহলে আর করার কি আছে? এই জায়গাতে আমার আর করার বাকি কি আছে?

বারবার মিটিং এবং হলিডে মার্কেটের ব্যবস্থা করে দেওয়ার পরও বঙ্গবন্ধু সড়কে হকার বসায় ক্ষুব্দ এমপি সেলিম ওসমান। শনিবার (২৩ মার্চ) হকারদের এরূপ আচারণে এক প্রতিক্রিয়ায় লাইভ নারায়ণগঞ্জকে এ কথা বলেন তিনি।

এমপি সেলিম ওসমান আরও বলেন, হকারদের সাথে কথা বলেই তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হলো। হকারদের নিয়ে অনেক বড়-বড় পরিকল্পনা করা হয়েছিলো। সেই পরিকল্পনাগুলোর অবস্থা কি হবে? হকাররা যদি হরিডে মার্কেট পাওয়ার পরও শর্ত না মানে তাহলে এখন কি করার আছে?

প্রসঙ্গত, শুধু মাত্র ঈদকে সামনে রেখে রুজি-রুটির কথা চিন্তা করে হকারদের নির্দিষ্ট করে দেওয়া হলো হলিডে মার্কেট। শর্ত দেওয়া হয়েছিলো নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে বাদে অন্য কোথাও বসতে পারবে না তারা। অন্যদিকে শুধু মাত্র সপ্তাহের ছুটির দিনগুলোতে হলিডে মার্কেট বসানোর শর্ত দেয় সেলিম ওসমান। নানা আন্দোলন এবং আল্টিমেটামের পর শর্ত মেনে হকাররা বসতে রাজি হয়েছিলো নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে। তবে কিছু দিন গড়াতেই শর্তের কথা ভুলে গেছে তারা। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি, ২নং গেটসহ আশেপাশের এলাকায় ফুটপাত দখল করে আবারও চলছে বেচা কেনা। ঈদ যতো সামনে আসছে বঙ্গবন্ধু সড়কে হকার ততোই বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। হকারদের প্রতি নমনীয়তা নয় শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে বলে পরামর্শ সচেতন মহলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট