1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় দরিদ্রদের মাঝে ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করলেন রেহেনা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

ফতুল্লায় দরিদ্রদের মাঝে ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করলেন রেহেনা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঝ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে দরিদ্রদের মাঝে মাত্র ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করেছেন সমাজসেবী ফেরদৌসী আক্তার রেহানা। সোমবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে তার নিজ বাসভবনের সামনে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে মাত্র ২০ টাকায় ১ কেজি করে তেলাপিয়া মাছ বিতরণ করেন তিনি।

প্রতিবছরের মত এবছরও সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেরদৌসী আক্তার রেহানা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিয়মিত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার


অসহায় দরিদ্রদের মাঝে ২০ টাকা কেজি দরে মাছ বিতরণ করেন তিনি। তার এই মহতি উদ্যোগ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সর্বমহলে তা বেশ প্রশংসিত হয়।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায় মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহানা। এছাড়া প্রতিদিনই কোন না কোনোভাবে তিনি বিভিন্ন অসহায়কে সহযোগিতা করে থাকেন, যেসব চিত্র নিয়মিত তার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে পরে। ফলে তার এমন মানবিক কর্মকান্ড দেখে আরও অনেকেই স্ব স্ব জায়গা থেকে অসহায় দরিদ্রদের সহযোগিতা করার উৎসাহ পাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট