1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বঙ্গবন্ধুর জন্মদিনে বন্দরে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বঙ্গবন্ধুর জন্মদিনে বন্দরে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটিসির এসি চেয়ার কোচ সার্ভিস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে এ বাস সার্ভিস চালু করলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ( বিআরটিসি)। রোববার (১৭ মার্চ) বন্দরের মদনগঞ্জ এলাকায় মুক্তারপুর টু গুলিস্তান এ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিআরটিসি’র উপমহাবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান। বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। মোঃ বাচ্চু মিয়া, কাউন্সিলর শাহেনশাহ আহমেদ, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মুক্তারপুর থেকে মদনগঞ্জ, বন্দর, নবীগঞ্জ, মদনপুর হয়ে এ বাস চলাচল করবে গুলিস্তান পর্যন্ত । জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট