1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর উপজেলা জাতীয় পার্টি উদ্যাগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দর উপজেলা জাতীয় পার্টি উদ্যাগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা জাতীয় পার্টি উদ্যাগে পবিত্র রমজান উপলক্ষে সার্বিক পরিস্থিতি মূলক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ কাজমী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু প্রধান বলেন, আমাদের এমপি সাহেবকে কি ৫টি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বাররাই ভোট দিয়ে নির্বাচিত করছে। জাতীয় পার্টি নেতাকর্মীরা কি ভোট দেয় নাই। জাতীয় পার্টি নেতাকর্মীদের কোন অবদান নেই। এমপি সাহেব বন্দরে সব কিছু দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান ও মেম্বারদের হাতে। আজ বন্দরে জাতীয় পার্টি অনেক অবহেলিত। তাদের কষ্ট ও তাদের কথা এখন শুনেনা কেউ। সামনে উপজেলা পরিষদের নির্বাচন আসছে। এই নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর নবী ওসমানী সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন। বন্দর ঐউপজেলা জাতীয় পার্টি নেতা লিয়কত আলী সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার পার্টি বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিনব মানু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক আলহাজ্ব আবু হানিফা, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি খাইরুল বাসার ভূইয়া, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা এরশাদ, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক সফি ঢালী প্রমুখ। আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সরদার মো: আবু তালেব, আনিছ উদ্দিন লিখন, নূর ইসলাম, সাহাদাত হোসেন, সেলিম, আলমগীর, জাবের হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট