
ফতুল্লা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশীপুর সহ নারায়ণগঞ্জ বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান শ্যামল। এক বার্তায় তিনি সবাইকে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মধ্যে রমজান কে স্বাগত জানানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
আনিছুর রহমান শ্যামল আরও বলেন ১২ মার্চ মঙ্গলবার রহমত বরকত মাগফেরাতের বার্তা নিয়ে সকলের কাছে বছর ঘুরে আবারো পবিত্র রমজান মাস এলো। রমজান মাস ত্যাগের মাস। এ মাস আমাদের পরিশুদ্ধ হওয়ার সুযোগ করে দেয়। রমজান মাসকে কেন্দ্র করে আমরা সকল হানাহানি বিভেদ ভুলে গিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া করবো। কেননা রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। এই মাসে বান্দারা সিয়াম পালনের মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পান। আল্লাহ আমাদের সবাইকে ৩০ টা রোজা রাখার তৌফিক দিন এবং সকল সংকট থেকে হেফাজত করুন। আমিন’।