1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভাষা সৈ‌নিক না‌গিনা জোহার মৃত‌্যুবা‌র্ষিকী‌তে আজ‌মেরী ওসমা‌নের আয়োজ‌নে দোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

ভাষা সৈ‌নিক না‌গিনা জোহার মৃত‌্যুবা‌র্ষিকী‌তে আজ‌মেরী ওসমা‌নের আয়োজ‌নে দোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম শামসুজ্জোহার সহধর্মীনি, রত্নগর্ভা মা নাগিনা জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (৭ মার্চ) বাদ আসর না‌গিনা জোহার বড় না‌তি আজ‌মেরী ওসমা‌নের আয়োজ‌নে তার ক‌লেজ রোডস্থ বাসভব‌নের নিচ তলায় এ মিলাদ ও দোয়া মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হয়।

দোয়া মাহ‌ফি‌লে প্রয়াত ভাষা সৈনিক বেগম নাগিনা জোহা সহ প্রয়াত একেএম শামসু‌জ্জোহা তা‌দের বড় সন্তান প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমানের রু‌হের মাগ‌ফিরাত, না‌সিম ওসমা‌নের সহ ধ‌র্মিনী পারভীন ওসমান, এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জা‌মে মস‌জি‌দের খ‌তিব মুফ‌তি ওসমান গ‌ণি ক‌সেমী।

দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন কা‌জি আমির, আব্দুল হা‌মিদ , মোঃ না‌সির, খায়রু‌দ্দিন মোল্লা, মঞ্জুর আহ‌মেদ, আলম, বাবু, সুমন, মোঃ ম‌নির হো‌সেন, মির্জা পা‌ভেল, , মু‌কিত রহমান সহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ভাষাসৈনিক ও রত্নগর্ভা মা নাগিনা জোহার ২০১৬ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল ক‌রেন। ভাষাসৈনিক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এ কে এম সামসুজ্জোহার সহধর্মিণী নাগিনা জোহার জন্ম ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেমনগরে। তাঁর বাবা আবুল হাসনাত ছিলেন সমাজহিতৈষী, শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক ও কাশেমনগরের জমিদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট