1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলী আহাম্মদ চুনকা'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গসাথী ক্লাবের দোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গসাথী ক্লাবের দোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ২৫শে ফেব্রুয়ারী মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের কার্যালয়ে বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাইতুন নূর জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোঃ নাসির উদ্দীন বিশেষ দোয়া পরিচালনা করেন।

বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ’র সার্বিক পরিচালনায় এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি হাজী আফসার উদ্দিন আফসু, সাধারণ সম্পাদক আজিজুল হক তপন ও পঞ্চায়েত সভাপতি আহম্মদ আলী বেপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট