1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান এর ৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক লীগের আলোচনা ও দোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

শামীম ওসমান এর ৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক লীগের আলোচনা ও দোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ( ২৮ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, শামীম ওসমান আপামর জনগনের নেতা। শেখ হাসিনার বিশস্থ কর্মী। শামীম ওসমানের জন্মদিন। শ্রমিকলীগের আয়োজনে আজ শামীম ওসমানের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছেন। আমি বলতে চাই শ্রমিকলীগের কাদির ভাই ইউআর এ গ্রেট। চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে চমক লাগিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, শামীম ওসমান নির্যাতিত নেতা। তার পিঠে সাইকেল ভাঙ্গা হয়েছিলো। শামীম ওসমান প্রায়ই বলেন, আমার মেয়ের মতো আমি নারায়ণগঞ্জ সাজাবো। আজ দেখেন সেভাবেই সাজানো হচ্ছে, ঢাকা থেকে চিকিৎসক আসছে, শিক্ষক আসছে। এতো সুন্দর নারায়ণগঞ্জ। রাস্তাঘাট সমস্ত কিছুই নিয়ে আসছে, শুধুমাত্র নারায়ণগঞ্জবাসীর মুখে হাসি ফোটাতে।

তিনি আরও বলেন, শামীম ওসমানকে ১৬ জুন হত্যার উদ্দেশ্য বোমা হামলা করা হয়েছিলো, আল্লাহর রহমতে পারে নাই হত্যা করতে। কিন্তু ২০ টি তাজা প্রাণ কেরে নিছে, সেই তারেক জিয়া। আজ লন্ডনে বসে বসে বড়বড় কথা বলেন। আগের নির্বাচনে একেকটা এলাকা ৩ জন করে প্রার্থী দিয়ে ব্যবসা করেছে এবার নির্বাচনেই আসেনি।

জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বাংলাদেশ ট্র্যংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ কাদির, মোঃ মজিবুর, আসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট