1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে পার্চিং উৎসব অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

না.গঞ্জ সদরে পার্চিং উৎসব অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান ফসলের প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমনের জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে পার্চিং উৎসব নারায়ণ সদরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন ধান উৎপাদন ব্লক সমূহে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
ফসলের জমিতে গাছের মরা ডাল, কঞ্চি বা বাঁশের আগা পুঁতে পাখি বসার ব্যবস্থা করার নাম ‘পার্চিং’। পার্চিংয়ে পাখি বসার সুযোগ পেলে তার দৃষ্টিসীমায় কোনো ক্ষতিকর পোকা দেখা মাত্রই সেটি সে ধরে খেয়ে ফেলবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতে বোরো ধানের জমিতে পোকামাকড় দমনের জন্য পার্চিং নিশ্চিতের লক্ষ্যে উদ্বুদ্ধ করনের মাধ্যমে আয়োজিত পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
এ পার্চিং উৎসবে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশ গ্রহণ করেন।
এ পদ্ধতিতে ধানক্ষেতের পোকার আক্রমণ কমিয়ে বেশি ফলন পাওয়া যাবে। নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে এটি একটি পরীক্ষিত পদ্ধতি। আর এ পদ্ধতি ধানচাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট