1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলী আহাম্মদ চুনকা'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের দোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের দোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা সহ নিহত সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. ওয়াজেদ আলী খোকন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট