1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে দেবগৃহ প্রবেশ ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডের দেওভোগ আখড়া এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একোনাথানন্দজী মহারাজ।
শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্রী প্রবীর কুমার সাহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার সাহা’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য ও পরিতোষ সাহাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তবৃন্দ।
শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির পুনর্নির্মিত হলো। এ উদ্বোধন উপলক্ষে আজ মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির। যার নামে এই নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছিল। এটা ভগ্নবস্থায় মেরামত করে নতুনভাবে আত্মপ্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট