1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আইন শৃঙ্খলা কমিটি সভায় এমপি সেলিম ওসমান অপরাধীদের শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে আইন শৃঙ্খলা কমিটি সভায় এমপি সেলিম ওসমান অপরাধীদের শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেন: নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, এই মাস ভাষার মাস। ভাষা দিবসে দেশে কি হয়েছিল আগামী প্রজন্মকে তা জানাতে হবে। অপরাধীদের শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব। বর্তমান সরকার নিয়মিত সংসদ চালাচ্ছেন। রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। করোনা কারনে ৩ বছর কাজ করতে পারি নাই। সে সময় আমাদের চেষ্টা ছিল কেউকে যাতে না খেয়ে থাকতে না হয়। সাবেক ইউএনও শুল্কা সরকার ওই সময় অনেক পরিশ্রম করেছেন। কোন সমস্যা হলে আপনারা মুখ খুলেন। আমরা আমাদের মত কাজ করব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা ও জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা
এম, এ, মুহাইমিনুল আল জিহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু মিয়া প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু, বীর মুক্তিযোদ্ধা জিয়াবল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট