
বন্দর প্রতিনিধি; বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধান বলেছেন,যুব সমাজ রক্ষায় খেলাধূলার বিকল্প নেই। আপনারা বেশি বেশি খেলাধূলার আয়োজন করবেন। নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের প্রিয় নেতা একেএম শামীম ওসমান এবার নিজে নেমেছেন কাজেই এবার মাদক উচ্ছেদ হবেই। আপনারা শুধু তথ্য দিয়ে জানাবেন আর ব্যবস্থা নিবেন আমাদের নেতা শামীম ওসমান। ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মাহমুদনগর যুব সমাজ আয়োজিত প্রয়াত ব্যবসায়ী ও সমাজ সেবক নাজির সরদার স্মৃতি ক্যারম টুর্ণামেন্টের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। কাজীমউদ্দিন প্রধান আরো বলেন,গ্যাস নিয়ে আপনারা যে সমস্যায় আছেন সেটা থাকবেনা। ১৯নং ওয়ার্ডের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদেরকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। ওই ওয়ার্ডে আমার ভাতিজি জামাই আলমগীর নিজের টাকা খরচ করে সেই তিতাসের হেড অফিসে গিয়েছিল। সাবেক এবং বর্তমান কাউন্সিলররাও আমাকে গ্যাসের ব্যপারে বার বার অনুরোধ করছে। আপনাদেরকে অভয় দিচ্ছি সামনে আমরা গ্যাসের ব্যাপারে কাজ করবো। তবে কোন অবৈধ গ্যাসের ব্যাপারে আমার কাছে কেউ আসবেন না। বৈধ গ্যাস নিয়ে কথা বলবেন। তবে আপনাদের যে সমস্যা সেই সমস্যা থাকবেনা ইনশাল্লাহ। পাইপগুলোতে পানি জমে থাকায় হয়তো কিছুটা সমস্যা হচ্ছে এসব পানি পরিস্কার করা হবে। পানি সরে গেলেই গ্যাসের চাপ বাড়বে তখন নিশ্চিন্তে রান্না করে খেতে পারবেন। সাংবাদিক নেতা ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে শুরুতেই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের
১৯,২০ ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ। সাদ্দাম হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী সামাউন হাবিব,মহানগর জাতীয় পার্টির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিটন সিকদার। ক্রীড়া সংগঠক নাদিম মাহমুদ ও মোঃ মাসুম হকের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,হাজী আলাউদ্দিন মনা,ব্যাংকার এমদাদ হোসেন জাবেদ,পারভেজ হাই,মোস্তফা হোসেন মন্টু প্রমুখ।