1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইউএনও ছাড়াই চলছে উপজেলার কার্যক্রম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

বন্দরে ইউএনও ছাড়াই চলছে উপজেলার কার্যক্রম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা পরিষদে গত ১৫ দিন ধরে ইউএনও নেই। উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করায় এ শুণ্যতা সৃষ্টি হয়েছে। উপজেলায় এ্যাসিল্যান্ডকে দিয়ে ভারপ্রাপ্ত ইউএনও’র কাজকর্ম চালানো হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বন্দরবাসী।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ইউএনওদের বদলি প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন । এরই পরিপ্রেক্ষিতে বন্দর ইউএনও বিএম কুদরত এ খুদাকে ফরিদপুরে বদলি করা হয়। এরপর চলতি বছরের ৫ই জানুয়ারি ইউএনও মাজহারুল ইসলাম বন্দরে যোগদান করেন। তিনি গত ৭ই জানুয়ারি নির্বাচনে দায়িত্ব পালন করে গত ১০ই জানুয়ারি উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যান। এরপর ১৫ দিন ধরে বন্দরে ইউএনও’র পদটি শুন্য রয়েছে। এদিকে বন্দরের এ্যাসিল্যান্ডকে দিয়ে ইউএনও’র কার্যক্রম চালানোর কারণে সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। ইউএনওর অনুপস্থিতিতে স্থবিরতা নেমে এসেছে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে। ৯ টা- ৫টা অফিস টাইম হলেও কেউ সময় মতো অফিস করছেন না। বেলা ১২ টার পরও অনেককে সিটে পাওয়া যায় না। এদিকে প্রতিদিনই জমির খাজনা, খারিজ ও নামজারীতেও মানুষজন ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট