1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে শীতকালীন খেলাধুলা পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) বিকেলে সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও সোনারগাঁ উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দিপন দেবনাথ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সহ এসময় অন্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট