1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নারায়ণগঞ্জে ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ লাইসেন্সবিহীন সকল হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রেক্ষিতে নাঃ গঞ্জের ১১টি হাসপাতাল ও ৷ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) যুগের নারায়ণগঞ্জ কে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান। সিভিল সার্জেন জানান, আমাদের কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা এসেছে। সারা জেলার মোট ২০০ টি হাসপাতাল-ক্লিনিকের মধ্যে ১১ টির হালনাগাদ করা হয়নি। আমরা তাদেরকে বন্ধের নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তা ছাড়া আমাদের তালিকার বাহিরে কোন প্রতিষ্ঠান আছে কিনা আমরা সেই বিষয়ে অভিযান চালাচ্ছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট