1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেনাকাটা করতে গিয়ে বন্দরে আফজাল হোসেন ২ দিন ধরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

কেনাকাটা করতে গিয়ে বন্দরে আফজাল হোসেন ২ দিন ধরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: কেনা কাটা করার জন্য বাসা থেকে বের হয়ে গত ২ দিন ধরে আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে এ ঘটনায় নিখোঁজের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডিনং-৭০৭ তাং- ১৬-১-২৪। নিখোঁজ আফজাল হোসেন বন্দর উপজেলার গকুল দাঁশেরবাগ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। এর আগে গত রোববার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার গকুল দাশেরবাগস্থ তার নিজ বাড়ি থেকে কেনাকাটার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে ওই ব্যক্তি নিখোঁজ হয়। নিখোঁজ জিডি বাদিনী সূত্রে জানাগেছে, গত রোববার সকাল ১০টায় আমার স্বামী আফজাল হোসেন কেনাকাটার জন্য বাসা থেকে বের হয়ে হয়ে গত ২ দিনেও বাসা ফিরে আসেনি। তার ব্যবহাকৃত দুইটি মোবাইল ফোন যাহার নাম্বার ০১৮৬২৮৬২০৮৮ ও ০১৭৪৫৯৪৫৩০৩ বন্ধ পাওয়া যায়। আমার স্বামী কোন হদিস না পেয়ে এ ঘটনায় আমি বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট