1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাহমুদনগরে দীর্ঘ দিন ধরে ভগ্নদশায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ ঘাটলাটি এলাকাবাসী’র কষ্টের সীমা নেই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

মাহমুদনগরে দীর্ঘ দিন ধরে ভগ্নদশায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ ঘাটলাটি এলাকাবাসী’র কষ্টের সীমা নেই-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় অবহেলিত অবস্থায় পড়ে আছে জন গুরুত্বপূর্ণ গোছলের (সিড়ি) ঘাটলাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিহীণতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বহীণতার কারণে দীর্ঘ দিন ধরেই ঘাটলাটি অব্যবস্থাপনায় পড়ে থাকায় এলাকার হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন কাজে দারুনভাবে ব্যাঘাত পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা কোকিলা বেগম জানান,এমনিতেই গ্যাস পানির প্রকট সমস্যা। লাইনগুলো সংস্কার না করায় গ্যাস-পানি সমস্যা যেন জোড়া বেধে দেখা দিয়েছে। একেতো গ্যাসের অভাবে রান্না-বান্না কিছুই করতে পারিনা তার উপরে পানির সমস্যাতো আছেই। মাঝে মধ্যে কিঞ্চিত পানি পাওয়া গেলেও অনেক সময় পানি আসেইনা। যার দরুন আমাদের ঘরের অনেক কাজ-কর্ম বিশেষ করে কাপড়-চোপর,হাড়ি-পাতিল,থানা-বাসন ধোয়া আমাদের কবরস্থানের পাশের ঘাটলাটিতে সেরে নিতে পারি। কিন্তু এখন সেই ঘাটলাটির অবস্থাও একেবারে খারাপ। সিড়িগুলো এমনভাবে ভেঙ্গেছে যে কোন মানুষ ইচ্ছে করলে ঘাটলায় নামতে পারবেনা আবার নামলে উঠতেও পারবেনা। এই ঘাটলায় উঠা-নামা করতে গিয়ে এ যাবত অনেক নারী-পুরুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। অপরাপর বাসিন্দা অন্তর আলী বলেন,আমরা জন্মের আগে থেকেই আমাদের বাপ-দাদারা এই ঘাটলা ব্যবহার করে এসেছে। এখন ঘাটলায় কোন কাজ করার পরিবেশ নেই। মানুষতো ঘাটলায় নামতেই পারেনা কাজ সারাতো দূরের কথা। রিপন মিয়া জানান,ঘাটলাটি নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। আমাদের মেয়র মহোদয় এতো উন্নয়ন করেছে অথচ সামান্য এই ঘাটলাটি করে দেননি। আমি মনে করে এতো কাজ করে তিনি যে সুনাম অর্জণ করেছেন ঘাটলাটির কারণে তার সবটুকু সুনাম ক্ষুন্ন হওয়ার মতো অবস্থা। তার সঙ্গে এলাকার অনেককেই ঘুরতে দেখি কিন্তু ঘাটলাটি নিয়ে কারো কোন হেডেক নেই। মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে তিনি যেন আমাদের এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি এই ঘাটলাটি নতুনভাবে নির্মাণ করে দেন। এ ব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর
শিউলী নওশাদের ব্যবহৃত (০১৭৩৬০৬৯০১৬ নম্বরের) মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান,বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছে। তবে ২বছর ধরে আমাদের সিটি কর্পোরেশনের কাজ-কর্ম বন্ধ আছে বিধায় হয়তোবা কাজটি নিয়ে তাৎক্ষনিকভাবে কিছু করা যাচ্ছেনা। তবে আশা করি আগামী ২মাসের মধ্যে মেয়রের সঙ্গে আলাপ করে ঘাটলাটি বাস্তবায়নের চেষ্টা করবো। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট