1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় চা দোকানী নূর উদ্দিন নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় চা দোকানী নূর উদ্দিন নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে বেপরোয়া কভার্ডভ্যানের ধাক্কায় নূর উদ্দিন (৭০) নামে এক চা দোকানী নিহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের দাঁশেরগাও এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। নিহত চা দোকানী নূর উদ্দিন বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রো উ ১১-৩৬৬৬ নাম্বারের ঘাতক কভার্ডভ্যানটি আটক করে। সংশ্লিষ্ট পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, শনিবার সকালে প্রান গ্রুপের উল্লেখিত কভার্ড ভ্যান বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় দাঁশেরগাও এলাকায় চা দোকানী নূর উদ্দিনকে আচমকা ভাবে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই সময কভারভ্যান চালক প্রানরক্ষাতে কভার্ডভ্যান ফেলে রেখে কৌশলে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট