1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৪ দিন ধরে মৃদুল ও রিয়াজ নামে ২ যুবক নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে ৪ দিন ধরে মৃদুল ও রিয়াজ নামে ২ যুবক নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধ: বন্দরে মৃদুল (১৯) ও রিয়াজ (১৮) নামে দুই যুবক বাসা থেকে বের হয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মৃদুলের মা ময়না বেগম ও অপর নিখোঁজ রিয়াজের মা সুলতানা বেগম বাদী হয়ে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় পৃথক দুইটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ৯৮৯ ও অপর জিডি নং-৯৯০ তাং- ২০-১২-২০২৩ইং। এর আগে গত রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাও এলাকাস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে দুই যুবক নিখোঁজ হয়। নিখোঁজ মৃদুল বন্দর তিনগাও এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে ও অপর নিখোঁজ রিয়াজ একই এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে নিখোঁজ মৃদুলের মা ময়না বেগম গনমাধ্যমকে জানান, মৃদুল তার পিতার মোবাইল ফোন হারিয়ে ফেলে। এ ঘটনায় তার পিতা তাকে গালমন্দ করলে সে মনের ক্ষোভে গত রোববার দুপুর ১ টায় বাসার কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গত ৪ দিনেও বাড়িতে ফিরে আসেনি। এ ব্যাপারে থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে যার জিডিনং- ৯৯০।
অপর নিখোঁজ রিয়াজের মা সুলতানা বেগম জানান, একই তারিখে একই এলাকা থেকে আমার ছেলে রিয়াজ বাড়ি কাউকে না জানিয়ে রাস্তার উদ্দেশ্যে বের হয়ে গত ৪ দিনেও বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোজাখুজি করে আমার ছেলের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। যার জিডি নং-৯৮৯। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবকদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট