1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন। বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কল কারখানা ও ব্যক্তিগত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় বন্দর সংরক্ষেত্র ৭১ পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা প্রশাসন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর উপজেলা আওয়ামী লীগ, বন্দর থানা পুলিশ, বন্দর প্রেসক্লাব, বন্দর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল ৯ টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকা আওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, স্কাউট, কাপ সদস্য ও গার্লস গাইড। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর স্ব- স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত / প্রার্থনা করা হয়। বিকেল তিনটায় উপজেলা প্রশাসন ও নাগরিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরিশেষে বিকেল ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট