
জাহাঙ্গীর হোসেনঃ জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ফ্রী চিকিৎসাসেবার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বন্দর শহীদ স্মৃতিস্তম্ভে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. বেলায়েত হোসেন’র নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।