1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিখোঁজের ৫ দিন পর মিশুক চালক জাকিরের অর্ধগলিত লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বন্দরে নিখোঁজের ৫ দিন পর মিশুক চালক জাকিরের অর্ধগলিত লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৫ দিন পর অবশেষে জাকির হোসেন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরন করা হয়। নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে। এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় উল্লেখিত এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। এলাকাবাসী জানিয়েছে, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন জমিতে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বন্দর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিখোঁজ জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫টায় জাকির হোসেন নামে এক যুবক জীবিকার তাগিদে তার পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত ০১৭৭২০৫০৮৬৬ ও ০১৯৬১৭১১০৩৭ নাম্বার মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ যুবকের কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের পিতা আলম বাদশা গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট