1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নতুন কমিটি গঠন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার

রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নতুন কমিটি গঠন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৫১ তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৬ মেয়াদের এই কমিটি ঘোষণা করেন নিবার্চন কমশিনার সোহেল আক্তার সোহান।
পদাধিকার বলে কার্যনিবাহীর্ কমিটির চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। ভাইস-চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন ফারুক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সেক্রেটারী মো. হাসান ফেরদৌস জুয়েল, নিবার্হী সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, খন্দকার সাইফুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, মো. আবু নাইম, ও মোস্তফা কামাল। নির্বাচনে কোন পদের বিপক্ষে অন্য কোন প্রার্থী না থাকায় এবং উল্লেখিত প্রার্থীদের প্রার্থীতা বৈধ হওয়ায় তাদেরকে ২০২৪-২০২৬ মেয়াদে ০৩ (তিন) বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। অপর দুই নিবার্চন কমিশনার ছিলেন আরিফ আলম দীপু ও অ্যাডভোকেট মুহাম্মদ মহসীন মিয়া। এর আগে, চন্দন শীলের সভাপতিত্বে ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২ সনের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরনী অনুমোদন, ২০২৩ সনের ইউনিটের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ২০২২ সনের অডিট রির্পোট পাশ, ২০২৪ সনের ইউনিটের বার্ষিক বাজেট অনুমোদন। সভায় আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিতিতে উক্ত কার্যক্রমের প্রস্তাব ও অনুমোদন নেয়া হয়। এছাড়া সদস্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি জনাব মো. আবদুর রহমান লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী (সাবেক এম.পি), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির, মো. ফারুক হোসেন, ইউনিট অফিসার, আজীবন সদস্য, বার্ষিক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, যুব সদস্যবৃন্দ।
সভায় চন্দন শীল রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের কার্যক্রম আরো গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করে বলেন, আর্ত মানবতার সেবায় আমাদের আরো উদ্বুদ্ধ হতে হবে। নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টকে ডিজিটালাইজড করা হবে জানিয়ে চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ একটি সমৃদ্ধ জেলা সেই জেলায় আমাদের ইউনিটের কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট