1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব এইডস্ দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার

নারায়ণগঞ্জে বিশ্ব এইডস্ দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ কমিউনিটির আমন্ত্রণ, এইডস্ হবে নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্যকে ধারণ করে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব এইডস্ দিবস -২০২৩।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএমও ডা. এফ,এৃ নাসিরুল হক।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আফরোজা পলি, ব্রাকের জেলা সমন্বয়ক সুমন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম,এ, মান্নান ভূঁইয়া ও নারী মুক্তি সংঘের ডিএম সাইফুল ইসলাম।
স্বাস্থ্য পরিদর্শক, সহ স্বাস্থ্য পরিদর্শক, সেবিকা ও বিভিন্ন এনজিও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া ও মো. আনোয়ার হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট