1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে সটগান পরিস্কারের সময় গুলিতে পুলিশ আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আড়াইহাজারে সটগান পরিস্কারের সময় গুলিতে পুলিশ আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শটগান পরিষ্কারের সময় এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের নাম টিপু সুলতান (৪৮)। বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানায় এই দুর্ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ কনস্টেবল উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
আহত টিপু সুলতানের সহকর্মী কনস্টেবল বাবুল বলেন, টিপু সুলতান এবং আমরা উভয়েই নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত আছি। আজ বৃহস্পতিবার সকালের দিকে আমি আমার ব্যবহৃত শটগানটি পরিষ্কার করছিলাম। ওই অস্ত্রটিতে যে গুলি লোড করা ছিল তা আমার জানা ছিল না। ওই সময় টিপু সুলতান গোসল করে সামনে দিয়ে যাচ্ছিল। তখন অসাবধানতাবশত গুলি বেরিয়ে টিপু সুলতানের ডান হাতে এবং পিঠে স্প্রিন্টার বিদ্ধ হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। তবে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন বিষয়টি গুরুতর আঘাত জনিত নয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে স্প্রিন্টার বিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য আমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন আঘাতটি গুরুতর নয়। ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে ছেড়ে দেয়া হতে পারে। তবে আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানিয়েছি। আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিসফায়ারে এই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ কনস্টেবল সুস্থ আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট