1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জনাব সাদেকুর রহমান সাদেক গুরুতর শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়,তিনি বর্তমানে চিকিৎসকদের নির্দিষ্ট পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতি কামনায় তিনি দলীয় নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাদেক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানান,
​”আমি অসুস্থ, চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যাতে আমাকে দ্রুত সুস্থ করে দেশের ও দলের জন্য কাজ করার তৌফিক দেন।”

​এদিকে তাঁর অসুস্থতার খবরে নারায়ণগঞ্জ জেলা যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। নেতাকর্মীরা জানান, সাদেকুর রহমান সাদেক দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
​তাঁর দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দোয়া ও শুভকামনার প্রবাহ অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট