1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনস্বার্থে ডিসি অফিস ঘেরাও ছাত্রশক্তির নেতাকর্মীদের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

জনস্বার্থে ডিসি অফিস ঘেরাও ছাত্রশক্তির নেতাকর্মীদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন ছাত্রশক্তির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে কার্যালয় ঘেরাও করেন।

পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কক্ষের সামনে অবস্থান নিলে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক রায়হান কবির, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এবং ছাত্রশক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্দোলনকারীরা দ্রুত ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণের দাবি জানান। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নিরাপদ পারাপারের জন্য জেব্রা ক্রসিংসহ বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ইতোমধ্যে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। তবে টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে। আপাতত ট্রাফিক পুলিশের সহায়তায় জেব্রা ক্রসিং চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রকল্প অনুমোদনের পর ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। একটি ফুটওভার ব্রিজ নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়, ফলে একাধিক ব্রিজ নির্মাণে বড় বাজেট প্রয়োজন।

বৈঠক শেষে দ্রুত কার্যকর পদক্ষেপের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT