1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইসরাইলীদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

বন্দরে ইসরাইলীদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে ন্যায্য অধিকার আদায়ে হামাস যোদ্ধাদের শুভ কামনা ও ইসরাইল কর্তৃক গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ১৩ই অক্টোবর বাদ জুমা বন্দর থানা উলামা পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন। এসময় বক্তব্য রাখেন মাওলান জাকির হোসাইন কাসেমী সেক্রেটারী উলামা পরিষদ নাঃগঞ্জ জেলা, মুফতী সগীর আহমাদ মুহতামীম শাহজাদী মাদরাসা, মুফতী রিয়াজুল হক ইমাম বন্দর বাসট্যান্ড জামে মসজিদ, মুফতী সালমান রাফিকী ইমাম বন্দর শাহী জামে মসজিদ, মাওঃ শাহজালাল মুহতামিম বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা, মুফতী কামরুল হাসান ইমাম রাজবাড়ী জামে মসজিদ, মুফতী শরীফুল ইসলাম মুহাজেরী ইমাম হাফেজীবাগ জামে মসজিদ, মুফতী বিন ইয়ামীন ইমামকেন্দ্রিয় জামে মসজিদ, মুফতী সাইফুল ইসলাম ইমাম রূপালী জামে মসজিদ, মুফতী মাহবুবুর রহমান ইমাম ছালে নগর জামে মসজিদ, মুফতী রবিউল ইসলাম ইমাম নূরবাগ জামে মসজিদ, মুফতী আব্দুল্লাহ আল-আমীন খতিব আমিন জামে মসজিদ। বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলমানদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ফিলিস্তিনীদের পাশে দাড়িয়ে মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারের উদাত্ত আহব্বান জানান, পাশা-পাশি বলেন অবৈধ দখলদার ইসরাইল হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র। তাই সন্ত্রাসীদের পক্ষ নেওয়ায় ভারত ও আমেরিকার কঠোর সমালোচনা করেন। বক্তারা আরো বলেন, মুসলমানগণ শুধু অস্ত্র ও শক্তির বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেনা তাদের আসল পুঁজি হল ইমানী চেতনা তাই সকল মুসলমানের উচিৎ ফিলিস্তিনী যুদ্ধাদের জন্য বেশী বেশী দোয়া করা যেন আল্লাহ তাদের বিজয় দান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট