1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছেন শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

শনিবার নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছেন শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বজ্র কন্ঠে আওয়াজ তুলুন,’বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো” এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আগামী শনিবার ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ সমাবেশ করতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান।
আর সেই সর্ব বৃহৎ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
এদিকে নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের সমাবেশ মানে লক্ষ লক্ষ নেতাকর্মীদের জমায়েত। ফলে এমপি শামীম ওসমানের জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্ততি নিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লা বাদল অসুস্থ্য হয়ে হাসপাতালে ভতি থাকায় কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের এ সমাবেশ সফল করার কোন সভা অনুষ্ঠিত হয়নি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেনো নতুন করে আবারও জেগে উঠেছে। আর সমাবশেকে সফল করতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে চলতে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা। আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সর্বত্র চালানো হচ্ছে মাইকিং ও প্রচারণা।
সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ বিশাল সমাবেশ করবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ ফতুল্লা থেকে স্মরণকালের সর্ব বৃহৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট