1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পীর আবদুল মান্নান সাগর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক স্পটে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পীর আবদুল মান্নান সাগর-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ মুহুর্তেই পাশে থাকার অঙ্কীকার’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে ২০১৭ সালের ৪ঠা সেপ্টেম্বর একঝাঁক গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত জেলা অনলাইন প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।জেলা কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “প্রেসনিউজ টুয়েন্টি ফোর ডটকমের” সম্পাদক ও প্রকাশক পীর আবদুল মান্নান সাগর।
গতকাল শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে নব-গঠিত কমিটির ঘোষণা প্রদান করেন চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ আশিক খান। চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনঃনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীনের সভাপতিত্বে এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বক্তব্য তুলে ধরে সংগঠনকে এগিয়ে নেওয়ার শপথ করেন।
আর খুব শিঘ্রই দেশবরেন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি অভিষিক্ত হবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীনকে সভাপতি, ডাঃ মো: আশিক খানকে সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিন রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গঠিত জেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট