1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ গভীর রাতে রাস্তায় অযথা ঘুরা ফেরার অপরাধে সন্দেহভাজন ৪ যুবককে আটক করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো চাঁদপুর জেলার কালিবাজার এলাকার আনোয়ার গাজী ওরফে সফিক মিয়ার ছেলে বন্দরে ভাসমান বসবাসকারি সুজন ওরফে নুরু (১৯) গাজিপুর জেলার কাপাসিয়া থানার তনা রউফ মিয়ার ছেলে সুজন (২৫) বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার শ্রী বিজয় চন্দ্র সিং এর ছেলে শ্রী জুগল সিং (২০) ও একই এলাকার হাসান মিয়ার ছেলে শান্ত (২০)। আটককৃতদের শনিবার (১৯ জুলাই) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) রাতে বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে সন্দেহ জনক ভাবে উল্লেখিত ৪ যুবককে আটক করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ি এসআই নূরে আলমসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় টহল ডিউটি করা সময় উল্লেখিত ৪ যুবককে আটক করে ১৫১ ধারায় আটককৃতদের আদালতে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট