1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সায়দাবাদ বাস টার্মিনাল আসছে কাঁচপুরে, উদ্বোধন করলেন মেয়র তাপস-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

সায়দাবাদ বাস টার্মিনাল আসছে কাঁচপুরে, উদ্বোধন করলেন মেয়র তাপস-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী ঢাকার পরিবহন শৃঙ্খলা ফেরাতে সায়দাবাসের আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটি ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন। নারায়ণগঞ্জের কাঁচপুর মৌজায় ১৫ একর জমির উপর বুধবার (৯ আগস্ট) দুপুরে এই প্রকল্পের কাজের উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, ১৯৮৪ সালে সায়দাবাদ বাড় টার্মানিল নির্মাণের পর আর কেউ ঢাকায় বাস টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেনি। যে কারণে সড়ক দখল করে পাকিং, যত্রতত্র যাত্রী উঠানামা, অতিরিক্ত যানবাহনের চাপসহ নানা কারণে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ছিল না। কাঁচপুরের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে, নগরীতে কমবে যানবাহনের চাপ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মো. বোরহান উদ্দিন জানান, প্রায় ১৫ একর জমির উপর ২৮ কোটি টাকার প্রাথমিক ব্যয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক ও হেলপারদের জন্য ছাউনি নির্মাণ করাসহ টার্মনাল বাস রাখার উপযোগি করে তোলা হবে।
মেয়র শেখ ফজলে নুর তাপস জানান, দূর পাল্লার পরিবহন থেকে যাত্রীরা নেমে সিটি-বাস, ট্যাক্সি, অটোরিকশা কিংবা প্রাইভেট কারে ফেরতে পারবে নিজ নিজ গন্তবে। এতে রাজধানীতে কমবে যানবাহনের চাপ। ফিরবে পরিবহনের শৃঙ্খলা। রাজধানী ঢাকার বাইরে ঢাকার চারপাশে আন্তঃজেলা আসবে চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশন। তারই প্রথম উদ্যোগ কাচঁপুরে বাস টার্মিনাল নির্মান কাজ।
কাঁচপুরের টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও সড়ক ও জনপথের নিবার্হী প্রকৌশলী শাহানা ফেরদৌসি, দক্ষিন সিটি কর্পোরেশবপর প্রধান নিবাহী কর্মকতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট