1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শান্তিনগর আশ্রয়ন সমবায় সমিতি সভাপতিকে প্রান নাশের হুমকি-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল

বন্দরে শান্তিনগর আশ্রয়ন সমবায় সমিতি সভাপতিকে প্রান নাশের হুমকি-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মদনগঞ্জ শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতি সদস্যগনের জমাকৃত অর্থ আত্মসাতের ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে লিখিত অভিযোগ দায়েরের অপরাধে উল্লেখিত সমিতি সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুস সালামকে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টাকা আত্মসাতকারি সাধারন সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়ার বিরুদ্ধে। গত শুক্রবার (২ জুন) বিকেলে শান্তিনগর এলাকায় এ হুমকি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে প্রশাসনিক ভাবে উল্লেখিত সমিতির অর্থলোভী সাধারণ সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় অভিযোগের বাদীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে ভূক্তভোগী আব্দুস সালাম গনমাধ্যমের কাছে এ কথা জানিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো জানান, মদনগঞ্জ শান্তিনগর আশ্রয়ন প্রকল্প প্রতিষ্ঠা কালিন থেকে আমি শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সাধারন সম্পাদক পদে মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়ার সমন্বয়ে উল্লেখিত সমিতির সদস্যদের মাসিক চাঁদা ৩ হাজার ৬’শ ৬৫ টাকা গ্রহন করি। যা ২০১৮ -২০১৯ইং তারিখে অডিট করা হয়েছে। অতি দুঃখের বিষয় সমিতি সাধারন সম্পাদক মাহাবুব হাসান ও অর্থ সম্পাদক নসু মিয়া সমিতির সদস্যদের কাছ থেকে উত্তেলিত টাকা সোনালী ব্যাংক মদনগঞ্জ শাখার হিসাব নং-৩৪০৫০১৬৪ তে না রেখে উল্লেখিত টাকা আত্মসাত করে। মাসিক চাঁদা ব্যাংককে জমা না করায় সমিতির সদস্যরা ক্ষিপ্ত হয়ে সমিতির কার্যক্রম স্থগিত করে। সমিতি সদস্যদের জমাকৃত অর্থ ফেরৎ পাওয়াসহ সমিতি সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক কতর্ৃক একই সমিতি সভাপতিকে প্রান নাশের হুমকির ঘটনায় অর্থ আত্মসাতকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সমিতি সাধারন সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট