1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চাঞ্চল্যকর ১৩ বছরের কিশোরী গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-১১, কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল

ফতুল্লায় চাঞ্চল্যকর ১৩ বছরের কিশোরী গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-১১, কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল কর্তৃক ২৫ মে ২০২৩ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর হাজীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমির হোসেন (৩৭), পিতা- আকতার হোসেন’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আমির হোসেন (৩৭) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ইস্পাহানি এলাকার বাসিন্দা। ভিকটিম (১৩) একজন গার্মেন্টস কর্মী। গত ১০ এপ্রিল ২০০৪ খ্রিঃ ভিকটিম (১৩) রাতে গার্মেন্টস থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাইয়ুমপুরস্থ রহমান গার্মেন্টস এর রাস্তায় পৌছালে গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে পাশর্^বর্তী পিটালিপুল রহমান ডাইং এর পূর্ব পাশের্^ আসামীর ভাড়া করা মেছে নিয়ে যায়। একপর্যায়ে ভিকটিম (১৩) এর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গ্রেফতারকৃত আসামী আমির হোসেন (৩৭) সহ তার সঙ্গীয় সহযোগী আসামীরা পালাক্রমে ধর্ষন করে। অতঃপর গ্রেফতারকৃত আসামী আমির হোসেন (৩৭) ও সঙ্গীয় এজাহারনামীয় পলাতক আসামীরা ভিকটিমকে উক্ত ঘটনার কথা প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণসহ হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম (১৩) এর বোন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৫, তারিখ- ১০ জুলাই ২০০৪ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০। উক্ত গণধর্ষণের পর হতে গ্রেফতারকৃত গণধর্ষণকারী চক্রের মূলহোতা আসামী আমির হোসেন (৩৭)সহ তার সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপনে থাকে। বিজ্ঞ আদালত ২৩/০৫/২০২৩ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী আমির হোসেন (৩৭)সহ সঙ্গীয় অন্যান্য আসামীদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী আমির হোসেন (৩৭) এর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। এই মামলার অন্যান্য পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট