1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে বুরুন্দীতে হাজী মাইনউদ্দিনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে বুরুন্দীতে হাজী মাইনউদ্দিনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১লা মে বাদ মাগরিব কলাগাছিয়া বুাংন্দী মোহাম্মদীয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় দোয়ায় কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর থানা আ’লীগ নেতা তথা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার, মহানগর ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান,,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন,সাধারন সসম্পাদক মো: সোহাগসহ কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের তৃনমুল নেতৃবৃন্দ।
দোয়ায় প্রয়াত এমপি নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনাসহ ওসমান পরিবারের সকল সদস্য দীর্ঘায়ু কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট