1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঈদের দিন দুর্গম পাহাড়ি ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

ঈদের দিন দুর্গম পাহাড়ি ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিন রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে সেনাসদস্যদের সঙ্গে ছবি তোলেন। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩ছবি: আইএসপিআর
সেনাসদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে ঈদের নামাজ আদায় শেষে তিনি চট্টগ্রামের রাঙামাটির বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেনাপ্রধান। এ সময় তিনি সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট