1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লর একটি শিল্প প্রতিষ্টানের ওয়েষ্টিজ মালামালের নিয়ন্ত্রন নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার করেন।

এমনকি, গার্মেন্টের জুট সেক্টর দখল এবং নিজেদের অস্তিত্বের জাগান দিতে ঘটানো হয় বোমার বিষ্ফোরনও। এসময় সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইমরান (১২) বছরের এক শিশু এবং রাকিব নামের এক ইটবালু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়। বর্তমানে গুলিবিদ্ধ রাকিব চিকিৎসা শেষে বাসায় অবস্থান করলেও এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মাদ্রাসা ছাত্র ইমরান।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের বাবা হোসেন খোঁকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত আসামি খায়রুল কবীর জসিম, আকাশ এবং মনির হোসেন নামের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও বরাবরের মতই ধরাছোয়ার বাইরে রয়েছে ঘটনার মূলহোতা যুবদল ক্যাডার পল্লব এবং সুমন মোল্লা ওরফে রকেট সুমনসহ অন্যান্যরা। এদিকে, ঘটনার পর পর সংঘর্ষের মূল হোতাদের মধ্যে পল্লব গা ঢাকা দিলেও এলাকাতেই বিচরন করছেন রকেট সুমন এমনটাই তথ্য সূত্রে নিশ্চিত হয়ে গেছে। ঘটনার মূল হোতাদের মধ্যে মামলার এজাহারভূক্ত আাসমি রকেট সুমনকে গ্রেপ্তারের মাধ্যমে সংঘর্ষে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলেও ধারনা করা হচ্ছে।

সরিজমিনে পরিদর্শন এবং ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় গত ৯ এপ্রিল বেষ্ট ষ্টাইল নামক একটি শিল্প প্রতিষ্টানের জুট সেক্টর দখল নিতে মুখোমুখি অবস্থান নেন স্থানীয় যুবদলের দুই গ্রুপ। এসময় ফতুল্লা থানা যুবদলের সভাপতি মাসুদের রহমান মাসুদ এবং ইউনিয়ন যুবদল নেতা সারজিস আলম অভির সমর্থকদের মধ্যে জুট দখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

এসময় একটি পক্ষের হয়ে যুবদল নেতা পল্লব এবং রকেট সুমন প্রতিপক্ষের লোকজনদের ভয় দেখানোর জন্য প্রথমে ফাঁকাগুলি ছুড়তে থাকে। গুলির সাথে ঘটানো হয় হাত বোমার বিষ্ফোরনও!

এমন ঘটনায় মুহুর্তের মধ্যেই আতংক ছড়িয়ে পরে পুরো চাঁদনী হাউজিং এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দিক ছুটাছুটি করতে থাকে। এর মধ্যেই একটা গুলি মাদ্রাসা ছাত্র ইমরানের শরীরে বিদ্ধ হয় আরেকটি গুলি গিয়ে রাকিব নামের এক যুবকের বুকের ডান পাশের পাজরে গিয়ে বিদ্ধ হয়। ঘটাস্থলে স্থানীয় প্রশাসনের এস আই রফিক উপস্থিত থাকলেও হঠাৎ করে এত পরিমান আগ্নেয়াস্ত্র এবং বোমার বিষ্ফোরনের ঘটনায় তিনিও বরকে যান। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকা গুলি ও বোমা বিষ্ফোরনের ঘটনা এর আগে কখনো দেখেননি বলেও জানান ফতুল্লার সাধারন জনগন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ছুটে যান ফতুল্লা মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম। তবে, পুলিশ যাওয়ার আগেই ঘটনার সাথে জড়িতরা সটকে পড়েন। আর যে সকল বিএনপি বা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে, তারা সকলেই ঘটনার পর উপস্থিত হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে, ফতুল্লায় দীর্ঘ ৩০ বছরের ইতিহাসে এমন সংঘর্ষের ঘটনা ফতুল্লাবাসী এর আগে কখনো প্রত্যক্ষ করেননি। তাই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার নিজেদের ভাবমূতি উজ্জল রাখবেন এমনটাই প্রত্যাশা করেন ফতুল্লাবাসী। এমনকি, ঘটনার সাথে যদি সরকারদলীয় কোন রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকেন তাদেরকেও আইনের আওতায় এনে সরকার নিজেদের স্বচ্ছতার প্রমান দিয়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফতুল্লাবাসী।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার (ওসি) মাহাবুব হোসেন বলেন, উক্ত ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আর ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট