1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) মালয়েশিয়া শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিনহাজ মন্ডল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. মারুফ সিকদার।

সংগঠন সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক মানবাধিকার সংগঠন হিসেবে WHRO দীর্ঘদিন ধরে মানবাধিকার সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়নে কাজ করে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে মালয়েশিয়া শাখার এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. মিনহাজ মন্ডল বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ সকল প্রবাসীর অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।

সাধারণ সম্পাদক মো. মারুফ সিকদার বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে মালয়েশিয়ায় মানবাধিকার বিষয়ক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং মানবিক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নবগঠিত এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা ও কল্যাণে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট