1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে হাফেজ মারিয়া বিনতে ওবায়েদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী সোসাইটি অব নারায়ণগঞ্জের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মো. মুনীরুজ্জামান শাহীন, সমাজসেবক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সমাজসেবক ও ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন, সমাজসেবক আবদুল জলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খান।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা। আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে তোমরা মাদরাসা ও এই শহরের সুনাম বয়ে আনবে।”

বক্তারা পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT