1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা তো আপনাদের সব আশা পুরন করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকতে চাই,পারভিন ওশমান। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

আমরা তো আপনাদের সব আশা পুরন করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকতে চাই,পারভিন ওশমান।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান হতদরিদ্রের উদ্দেশ্যে বলেছেন, আমরা তো আপনাদের সব আশা পুরন করতে পারবো না। তাই সামান্য কিছু ঈদ উপহার দিয়ে হলেও পাশে থাকি। যাতে ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত একটু সেমাই খেতে পারেন। অনেক বাধা উপেক্ষা করে প্রতিবছরই আমার ছেলে আজমেরীকে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। আাগামীতেও যেন তৌফিক দেয়, দোয়া করবেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে আল্লামা ইকবাল রোড এলাকাস্থ বাসভবনে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় দুই হাজার দরিদ্র পরিাবরের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে ছিলো, সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল। এছাড়াও একই ধারাবাহিকতায় এসব ঈদ উপহার বিভিন্ন এলাকার গরীবদের মাঝে পৌছে দেয়া হবে। বিরতরণের সহযোগীতায় কাজ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠন ও যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা।
তিনি আরো বলেন, আমি জানি আপনারা অসহায় আপনাদের সব আশা তো পূর্ণ করা যায় না। তারপরেও আমি ও আমার ছেলে আজমেরী ওসমান মিলে সামান্য কিছু দিলাম। কারণ আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার পরিবারে সকলের খুব ভালো লাগে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, আজমেরী ওসমানের স্ত্রী সাবরীনা ওসমান জয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট