1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহযোগিতার হাত বারিয়ে দিন। - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহযোগিতার হাত বারিয়ে দিন।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেছেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
১২ এপ্রিল বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিউ ফাউন্ডেশনে আয়োজনে ও রোটারী ক্লাব অব বারিধারা ঢাকা’র অর্থায়নে উত্তরণ প্রতিবন্ধী সংস্থার বাস্তবায়নে দৃষ্টি ও শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) এর সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাথি রানী দাস, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধূরী শামীম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন ভিজুয়ালী ইমপেয়ার্ড এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন- ভিউ ফাউন্ডেশন ঢাকা’র নির্বাহী পরিচালক ও উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সভাপতি এম সাইফুল ইসলাম খান (শাহিন)। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপিএস এর সহ-সভাপতি অনামিকা পান্ডে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ভিউ ফাউন্ডেশনের পক্ষ হতে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধীদের মাঝে ৯৫ জনকে ৫ হাজার করে ৫ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট