1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিউরন স্কুলের পক্ষ থেকে ১০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

নিউরন স্কুলের পক্ষ থেকে ১০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিউরন স্কুলের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৪ রমজান বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটে শের-ই-বাংলা রোডস্থ মাসদাইর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ পরিবারকে মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেট করা এ ঈদ সামগ্রীতে ছিলো পোলাও চাল ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, মসুরের ডাল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, দুধ ২৫০ গ্রাম, লাচ্ছি সেমাই ২০০ গ্রাম।
ঈদ সামগ্রী বিতরণের পর রমজানের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
নিউরন স্কুলের অধ্যক্ষ সুমি আহমেদ’র সভাপতিত্বে এ সময় ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- ও-ই স্কুলের প্রধান উপদেষ্টা ও মায়মুন্নেসা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ হারুন উর রশিদ। আরও উপস্থিত ছিলেন- এরিবস স্কুল এন্ড কলেজের প্রভাষক সাঈফুল ইসলাম টুটুল, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক গভর্নিং বডির মেম্বার ও সমাজসেবক সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ফরহাদ আহাম্মদ পাভেল, আশরাফুল ইসলাম টুকু, মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ও-ই স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলীসহ অভিভাবক ছাত্র-ছাত্রী ও শিক্ষানুরাগীগণ। ঈদ সামগ্রী ও আলোচনা শেষে উপস্থিত সকলে দোয়া মাহফিল ও ইফতারে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট