1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাউন্সিলর বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

কাউন্সিলর বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ার-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু। একই ঘটনায় তার ছেলে রায়হান করিম রিয়েনকেও অভিযুক্ত করা হয়।

শনিবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এসময় তার সাথে তার ছেলে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তার ও তার সন্তানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনা ভিত্তিহীন দাবি করে বাবু বলেন, গত ২মে আমার কাছে ঢাকার এক সাংবাদিক ফোন করে বলে যে আমি ও আমার ছেলে নাকি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। পরবর্তীতে দুইটি জাতীয় ও নারায়ণগঞ্জের স্থানীয় সময়ের নারায়ণগঞ্জে সংবাদটি প্রচার করা হয়। ঘটনাটি সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোন সমস্যা নেই। কিন্তু ওই সংবাদে যাকে অভিযোগকারী বলা হয়েছে, তার সাথে যখন আমি, আমার স্ত্রী কথা বলেছি তখন সে বলে, সে এরকম কোন অভিযোগ করেননি। এমনকি সে তো আমার ছেলে রিয়েনকে ঠিক মতো চিনেও না। এক্ষেত্রে আমার প্রশ্ন, যেহেতু এরকম কোন ঘটনাই ঘটেনি এবং কেউ কোন অভিযোগও করেনি; তাহলে এই সংবাদ কোন ভিত্তিতে প্রচার করা হলো।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু আমি জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তাই এইসকল বিষয়ে এবং এই হলুদ সাংবাদিকতায় আমি অত্বন্ত মর্মাহত। আমি আপনাদের কাছে এইর সুষ্ঠু বিচার চাই। আমি ডিবি প্রধান হারুন সাহেবের সাথেও এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আইনগত যেই ব্যবস্থা নিতে হয় আমি নিবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট